বেসিক টু অ্যাডভান্সড • HTML, CSS, JavaScript, React • প্রফেশনাল ওয়েব ডেভেলপার
বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন প্রযুক্তিগত দক্ষতা হলো Web Development। ছোটখাটো ওয়েবসাইট থেকে নিয়ে ফেসবুক, নেটফ্লিক্সের মতো বড় বড় Web Application—সবকিছুর পেছনেই রয়েছে ওয়েব টেকনোলজি। এর গুরুত্ব বিবেচনায়, এটি এখন সব ধরনের ইঞ্জিনিয়ারিং ও বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য একটি অপরিহার্য স্কিল হয়ে উঠেছে।
আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট শেখা দক্ষ ডেভেলপারদের জন্য অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। Frontend Development, React Development, UI Engineering, কিংবা Full Stack Development—সব ক্ষেত্রেই এর ব্যাপক চাহিদা রয়েছে।
এই কোর্সে শেখানো HTML, CSS, JS হলো ওয়েবের ভিত্তি। এর সাথে React আপনাকে দ্রুত, আধুনিক ইউজার ইন্টারফেস (UI) তৈরি করতে শেখাবে। Bootstrap ও Tailwind CSS আপনার ডিজাইন প্রক্রিয়াকে করবে সহজ ও দ্রুততর। আর Git ও GitHub ছাড়া প্রফেশনাল লেভেলে কোনো প্রজেক্টে কাজ করা প্রায় অসম্ভব।
তাই সফটওয়্যার ডেভেলপার, ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ার, বা রিয়্যাক্ট ডেভেলপার হওয়ার জন্য এই কোর্সটি একটি আদর্শ সূচনা।
বেসিক টু অ্যাডভান্সড। অর্থাৎ, শূন্য থেকে শুরু করে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার গাইডলাইন।
Web Development ক্যারিয়ারে নিজেকে আরও এগিয়ে নিতে পারবেন
আন্তর্জাতিক ও স্থানীয় অনলাইন মার্কেটপ্লেসে Frontend Development সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন
যেকোনো প্রতিষ্ঠান বা প্রজেক্টের জন্য পেশাদার ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন
নিজের ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি শুরু করার জন্য প্রয়োজনীয় স্কিল অর্জন করবেন
আপনার ডিজাইন ও ডেভেলপমেন্ট স্কিল কাজে লাগিয়ে যেকোনো প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন
Neural Gem - একাডেমিক কাউন্সিলের প্রধান
ক্লাস ফাইভ-সিক্সে পড়াকালীন তার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি। সি প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট দিয়েই তিনি প্রোগ্রামিং শেখা শুরু করেন। প্রোগ্রামিং তার কাছে একটা প্যাশনের নাম। নিজে শেখার পাশাপাশি অন্যদের মাঝে প্রোগ্রামিং শেখা জনপ্রিয় করে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।
বর্তমানে MiftahCoding নামে তার নিজস্ব একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে। সেখানে কাজ করার পাশাপাশি Neural Gem-এ একাডেমিক কাউন্সিলের প্রধান হিসেবে যুক্ত আছেন। রাজশাহীর ঐতিহ্যবাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটে (RUET) তার পড়াশোনা। প্রোগ্রামিংয়ের পাশাপাশি তিনি মানবসেবামূলক বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত আছেন।
কোর্সটি সফলভাবে শেষ করলে আপনার জন্য আছে সার্টিফিকেট যা আপনি-
কোর্সের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত ভর্তি বাতিলের সুযোগ থাকবে। তবে কোর্সের ক্লাস শুরু হয়ে গেলে সেই কোর্সটিতে আর ভর্তি বাতিল করতে পারবেন না। ভর্তি বাতিলের ক্ষেত্রে...
যেকোনো সমস্যার ক্ষেত্রে,
📞 কল করুন: 01742855755
📧 ইমেইল করুন: info@miftahcoding.com
লক্ষ্য: ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ধারণা, VS Code, Browser DevTools-এর ব্যবহার শেখা।
লক্ষ্য: একটি ওয়েবসাইটের মূল কাঠামো তৈরি করতে শেখা।
লক্ষ্য: HTML কাঠামোকে ডিজাইন, স্টাইল ও সুন্দর করে তোলা।
লক্ষ্য: Flexbox, Grid ও Media Query দিয়ে আধুনিক লেআউট ও মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন শেখা।
লক্ষ্য: CSS ফ্রেমওয়ার্ক দিয়ে দ্রুত ও সুন্দর ডিজাইন তৈরি করা।
লক্ষ্য: JavaScript-এর মূল ধারণা, ভ্যারিয়েবল, ডেটা টাইপ ও অপারেটর সম্পর্কে জানা।
লক্ষ্য: JavaScript-এর প্রধান ডেটা স্ট্রাকচার—Array ও Object-এর ব্যবহার শেখা।
লক্ষ্য: প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো, লুপ এবং ফাংশনের বেসিক ও অ্যাডভান্সড ব্যবহার শেখা।
লক্ষ্য: DOM ম্যানিপুলেশন, ইভেন্ট হ্যান্ডলিং এবং অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট শেখা।
লক্ষ্য: React দিয়ে আধুনিক, দ্রুত ও ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা।
HTML, CSS, JavaScript, React - প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার সম্পূর্ণ গাইডলাইন
এখনই ভর্তি হোন