
C Programming Course 2026
প্রোগ্রামিং ওয়ার্ল্ডে যদি কোনো 'মাদার ল্যাঙ্গুয়েজ' থেকে থাকে, তবে সেটা হলো C। কিন্তু সমস্যা হলো, আমাদের মধ্যে অনেকেই এই ল্যাঙ্গুয়েজটা শিখি শুধু পরীক্ষায় পাস করার জন্য বা সার্টিফিকেট পাওয়ার জন্য। লজিক বিল্ডআপ বা মেমোরি ম্যানেজমেন্টের আসল মজাটা আমাদের অনেকের কাছেই অজানা থেকে যায়। সিনট্যাক্স মুখস্থ করে কখনোই ভালো প্রোগ্রামার হওয়া যায় না। পয়েন্টার কীভাবে কাজ করে, মেমোরি অ্যাড্রেস কী, আর কেনই বা ডাটা স্ট্রাকচার শেখা জরুরি—এগুলো না বুঝলে বড় কোনো প্রজেক্টে কাজ করা বা হাই-লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আয়ত্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি নতুন কোর্স: 'C Programming: Basic to Advanced'। এখানে আমরা শুধু 'Hello World' প্রিন্ট করা শিখবো না; আমরা যাবো একদম গভীরে। ভ্যারিয়েবল থেকে শুরু করে লুপ, ফাংশন, আর সবচেয়ে ভয়ের বিষয় 'পয়ন্টার্স'—সবকিছু আমি একদম সহজভাবে, লজিক-বেসড অ্যাপ্রোচে আপনাদের শেখাবো। একজন CTO হিসেবে এবং গত ১১ বছর ধরে প্রোগ্রামিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি, স্টুডেন্টরা ঠিক কোথায় গিয়ে আটকে যায়। এই কোর্সে আমি আমার সেই প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করবো, যা আপনাকে শুধু একজন স্টুডেন্ট নয়, বরং একজন দক্ষ প্রবলেম সলভার হিসেবে গড়ে তুলবে ইন শা আল্লাহ। আপনি যদি কম্পিউটার সায়েন্সের কোর মজবুত করতে চান এবং লজিক ডেভেলপমেন্টে মাস্টার হতে চান, তবে এই কোর্সটি আপনার জন্য। আজই এনরোল করুন নিচের লিঙ্কে ক্লিক করে। সিট কিন্তু সীমিত! দেখা হচ্ছে ক্লাসে।